২০ ফেব্রুয়ারি ২০২৩


মধ্যনগরে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ফেব্রুয়ারী মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে বিকেলে উপজেলা প্রশাসন,মধ্যনগর থানা,প্রেসক্লাব ও সুধীজন উপস্থিত ছিলেন।এসময় ১৯৫২ সালে ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ।

শেয়ার করুন