১৮ ফেব্রুয়ারি ২০২৩
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামী ঘাতক পিকআপের চাঁপায় মনাই মিয়ার (৪০) নামের মৃত্যু ঘটেছে। শনিবার ভোর পৌনে ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। মনাই মিয়া উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সিলেটের একটি গ্যাস পাম্প থেকে ভাড়ায় চালিত তার সিএনজি অটো-রিকশায় গ্যাস লোড করে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। গোবিন্দগঞ্জের আল মদীনা রেস্টুরেন্ট সংলগ্ন সড়কে আসার পর সুনামগঞ্জ রোড থেকে দ্রুতগামীর অজ্ঞাতনামা পিকআপ রং পাশ দিয়ে অতিক্রম করে চলন্ত সিএনজি চালিত অটো-রিকশাকে চাঁপা দেয়। এরপর কৌশলে গাড়িটিকে নিয়ে সিলেটের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায় পিকআপের বেপরোয়া চালক। এসময় স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় সিএনজি চালিত অটো রিকশায় থাকা একমাত্র চালক মনাই মিয়াকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানো পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ। দূর্ঘটনা কবলিত সিএনজি অটো-রিকশাটি পুলিশ জব্দ করে।
এদিকে, একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনার পূর্বে সুনামগঞ্জ রোড থেকে যখন পিকআপটি গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশ করেছিল তখন খুব বেপরোয়া গতিতে ছিল চালক। পিছনে ছিল দ্রুত গতির আরেকটি মোটর সাইকেলও। পিকআপটি পয়েন্টের গোল চত্তরের রাইট দিকে না গিয়ে রং পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা সিএনজি চালিত অটো-রিকশাটিকে চাঁপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘাতক।
দূর্ঘটনার সময় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশ অবস্থান করলেও পিকআপসহ ঘাতক চালককে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানের সিএনজি চালিক অটো-রিকশার শ্রমিকরা।