১৮ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সোহেল আহমদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকের ক্ষমতাসীন দল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে এটা কোন ধরনের সংস্কৃতি। বিএনপির প্রতিটি কর্মসূচির আগে আমাদের নেতাকর্মীদের মারপিট করা হয়, মামলা দেয়া হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে কিন্তু বৈষম্য রয়ে গিয়েছে। এখন ব্যাংকে নতুন নতুন একাউন্ট তৈরী হয়েছে। আওয়ামীলীগের খাটের তলে বাড়িতে বাড়িতে টাকা পাওয়া যায়। ফলে দেশে নতুন দ্রারিদ্রের সংখ্যা সাড়ে তিন কোটিতে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যে মানুষ আজ অতিষ্ঠ। দু’বেলা পেট ভরে খেতে পারে না। দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে। দেশের মানুষ আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে যাবে না। যার প্রমাণ ব্রাক্ষণবাড়িয়ায় শতকরা পনের ভাগ ভোটও পড়েনি। আওয়ামীলীগ মুখে শুধু গণতন্ত্রের কথা, বাস্তবে তাদের কথার সাথে কাজের কোন মিল নেই।
শনিবার দুপুর তিনটায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।