৪ ফেব্রুয়ারি ২০১৮

আজকের সিলেট।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। রবিবার সিলেট নগরীতে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগ দেন সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
রবিবার বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা ব্যাপী নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জিন্দাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচারপত্র বিলি করেন মেয়র আরিফ।
এসময় তাঁর সাথে দলের নেতাকর্মীদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা মাশরুর রাসেল প্রমুখ।
এসময় সড়কের দুই ধারের পথচারী ও ব্যবসায়ীদের হাতে প্রচারণা পত্র তুলে দেন।
আজকের সিলেট/এস আর/ঘ.