১৪ ফেব্রুয়ারি ২০২৩


গোলাপগঞ্জে মাটি কাটার দায়ে দুই লক্ষ টাকা জরিমানা

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের হাতিমনগর মৌজায় তুরুকভাগ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

বিষয়টি নিশ্চিত করে অভিজিৎ চৌধুরী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন