১৪ ফেব্রুয়ারি ২০২৩


সাংবাদিক সাগর-রুনী হত্যার বিচারের দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌দের কর্মবির‌তি

শেয়ার করুন

লন্ডন অফিস:

আলোচিত সাংবা‌দিক দম্প‌তি সাগর-রুনী হত্যার ১১ বছ‌রের বিচারহীনতার প্রতিবাদে ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যেগে

লন্ড‌নে সাংবা‌দিকরা প্রতী‌কি কর্মবিরতি ও সংহ‌তি সমা‌বে‌শ কর্মসুচী পালন ক‌রে‌ছেন।

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী দুপু‌রে পুর্ব লন্ড‌নের আলতাব আলী পা‌র্কের কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এই কর্মবির‌তি পা‌লিত হয়।

সাগর রু‌নি দম্প‌তি হত্যার বিচার সহ সাংবা‌দিক‌দের নির্যাতন বন্ধের দা‌বির প্রতি সংহ‌তি জা‌নিয়ে প্রেসক্লাব সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েবের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলা‌মের প‌রিচালনায় সাংবা‌দিক‌দের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন কে এম আবু তাহের চৌধুরী, মুনজের আহমদ চৌধুরী, মাহবুবুল করিম সোয়েদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল বাসিত চৌধুরী,আজিজুল আম্বিয়া, আমিনুল ইসলাম, মুসলিম খান, শামছুর রহমান সোমেল, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।

শেয়ার করুন