১২ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে অধ্যক্ষ হয়েছেন উক্ত মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দেশের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপকডা. শিশির রঞ্জন চক্রবর্তী। আর উপাধ্যক্ষ হয়েছেন ডা. মুজিবুল হক। তিনি ওসমানী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক।
রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।