২ ফেব্রুয়ারি ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে নাসির নামে এক যুকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে নাসিরকে তার শয়ন কক্ষের তীরের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবকের বোন রাহিমা বেগম বলেন, সকালে আমি ভাইকে বাড়ি রেখে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি এসে দেখি ভাইয়ের শয়নকক্ষের সামনের দরজা বন্ধ। পেছনের দরজা খোলা রয়েছে এবং ভাইয়ের লাশ ঝুলছে।
“চার বোন ও দুই ভাইয়ের সংসারে বাবা-মা মারা গেছেন এক বছর আগে। বড় ভাই প্রবাসে থাকেন। আর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ছোট দুই ভাই আর আমি এ বাড়িতে বসবাস করে আসছি। আমিও পড়ালেখার জন্য প্রায়ই সুনামগঞ্জ জেলা শহরে থাকি।”
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন রশিদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ শনিবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।
(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)