১২ ফেব্রুয়ারি ২০২৩
মোঃ ফারুক মিয়া : জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য বিদেশেউ রপ্তানি করা হচ্ছে আর । কৃষকলীগ সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এবং আগামী জাতীয় নির্বাচনে এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
শনিবার সিলেট নগরীর ১৩ নং ওয়ার্ডের কৃষকলীগের সম্মেলনে রকি দেবের সঞ্চালনায় ও মনু আহমেদ মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু বলেন, সিলেটের সব জায়গায় উন্নয়ন হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনে উন্নয়নের কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মুখে স্বীকার করতে নারাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশকে ডিজিটালে রুপান্তর করবেন আর তা করিয়ে দেখিয়েছেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে সরকার কাজ করছে আর ২০৪১ সালের মধ্যে সেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবার নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি ডাঃ নজরুল ইসলাম ফারুকী, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি ডাঃ বিজিত পাল, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চন্দন রায়, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইবাদ খান দিনার। সিলেট মহানগরের ১৩ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলী রিয়াদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন আহমদ রকি।