১ ফেব্রুয়ারি ২০১৮

আজকের সিলেট ডেস্ক।। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র আইয়ুব বখত জগলুল হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পৌর মেয়র আইয়ুব বখত জগলুল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
বৃহস্পতিবার এক শোক বার্তায় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন- আইয়ুব বখত জগলুলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
এস আর/ঘ.