৯ ফেব্রুয়ারি ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর ট্রাক চাপায় সজিব আহমদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সজিব শেরপুর থানার কুলুরচর বেপারিপাড়া গ্রামের মৃত বিল্লাল আহমদের ছেলে। তিনি অটোরিক্সার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১১-৮৮৪৯) কে চাপা দেয়৷ এসময় ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী মো. সজিব আহমদ (২২) নিহত হন এবং অটোরিক্সা চালক শাহিন (৩০) গুরুতর আহত হয়। তিনি সিলেটের বিয়ানিবাজার থানার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে৷ সিএনজি অটোরিক্সাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। বাকি ৩জন যাত্রী সুস্থ রয়েছে৷
ঘটনার পর স্থানীয়া এবং তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত নিহতের লাশ এবং আহত শাহীনকে উদ্ধার করে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতানে প্রেরণ করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১জন নিহত এবং ১জন আহত হয়েছে৷ আপর তিনজন সুস্থ রয়েছেন৷ আমরা নিহতের লাশ ও ঘাতক ট্রাকটিকে উদ্ধার করি৷ আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷