৩১ জানুয়ারি ২০১৮


বিশ্বম্ভরপুরে ১৪২ বোতল মাদকসহ যুবক আটক

শেয়ার করুন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ছাতারকোনা গ্রাম থেকে ১৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মাদকসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার  শেষ রাতের দিকে মো. ইজাজুল ওরফে সাব্বির আহম্মেদ (২৩) নামের এই যুবককে আটক করা হয়।

আটক সাব্বির আহম্মেদ বিশ্বম্ভরপুর থানার ছাতারকোনা গ্রামের হাসেন আলী ওরফে শামসুল হকের ছেলে। তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯, সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লক্ষ তের হাজার টাকা বলেও জানান তিনি।

(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)

শেয়ার করুন