৩ ফেব্রুয়ারি ২০২৩
খলিলুর রহমান : একই সাথে মাঠে শক্তির মহড়া ও গণভিত্তির জনান দেবে সরকারদল আওয়ামী লীগ ও সরকার বিরোধী দল বিএনপি। সিলেট বিভাগজুড়ে চলছে প্রচার প্রচারণা ও প্রস্তুতি। ছড়িয়ে পড়েছে উত্তাপ-উত্তেজনা। তবে উভয় দলের সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হচ্ছে বিপুল সংখ্যক পুলিশ।
শনিবার উভয়দলই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দেশব্যাপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠন বিভাগীয় সমাবেশ করবে সিলেট রেজিষ্ঠারী মাঠে। যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, ড. মোঃ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
অপরদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন শান্তি সমাবেশ করবে সরকার দল আওয়ামী লীগ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ডাকে শনিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বক্তব্য রাখবেন স্থানীয় নেতৃবৃন্দ।
রেজিষ্টারী মাঠের বিভাগীয় সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সগযোগী সংগঠন, বিভাগের সকল জেলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট মহানগরের সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের শান্তি সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের শান্তি প্রিয় ও দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণ করে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
কর্মসূচিতে সরকার ও বিরোধী উভয় দলই দেবে তাদের রাজনৈতিক শক্তি ও সমথর্নের। তাই উভয় দলেরই বিরাট শোডাউন হবে সিলেট নগরে। কর্মসূচি সফলে জেলা ও নগরের সর্বত্র উভয় দলের এখন সাজ সাজ রব, এ যেনো এক রণপ্রস্তুতি।
সিলেট নগরের পাড়া-মহল্লা এবং সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে উভয় দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মিছল সহকারে দলে দলে এসে যোগদান করবেন নির্ধারিত সমাবেশস্থলে। উভয় দলই তাদের নেতাকবর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে রাতদিন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার পর্যন্ত নগর ও বিভাগের বিভিন্ন স্থানে দিনভর প্রচারনা ও গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণসহ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শক্তির জানান দিতে গিয়ে নগরে ঘটবে উভয় দলের নেতাকর্মী ও সমথর্কদের প্রচুর সমাগম। আবার উভয় দলের নেতাকর্মীরা একে অপরের বিরেদ্ধ রাজনৈতিক শ্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল সহকারেও যোগ দেবে নির্ধারিত সমাবেশে। বিএনপি তাদের সমাবেশে বক্তব্য দেবে সরকার ও সরকার দলের বিরুদ্ধে এবং আওয়ালীগও বক্তব্য দেবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে।
সরকবার ও বিরোধী বৃহৎ দুটি দলের একই দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনমনে চরম আতংকের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, জনগনের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। উভয় দলই শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক রাজহনৈতিক কর্মসূচি পালনে পুলিশ সার্বিক সহযোগিতা করবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী আজকের সিলেটকে বলেন, আমাদের কর্মসুচী পূর্বনিধারিত এবং আমরা শানিপূর্ণভাবে কর্মসূচী পালন করতে চাই এবং করব। আমাদের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ড ঘটবে না।
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী আজকের সিলেটকে বলেন, আমরা শান্তি চাই বলেই শান্তি সমাবেশ করছি। আমাদের পক্ষ থেকে শান্তিভঙ্গের কোনো আশংকা নেই।
নিরাপত্তা নিশ্চিত করতে সকার থেকে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।