১ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলায় ২৮ জনের পুণরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলা স্ট্রে জনিত কারণে জেরা সম্পন্ন না হওয়ায় তাদের পুণরায় সসাক্ষ্য গ্রহণ করছেন আদালত।
বুধবার এক পুলিশ সদস্যের পুণরায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে পুনরায় সাক্ষ্য গ্রহনের জন্য আদালতে আবেদন করে আসামী পক্ষ।
আবেদনের প্রেক্ষিতে আদালত এই ২৮ জনের পুণরায় সাক্ষ্য গ্রহণ করছেন বলে জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী ফজল চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রায়হান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য্য ছিল। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামী এসআই আকবর হোসেন ভূইয়া, এসআই মো. হাসান ও কনস্টেবল হারুন অর রশিদকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে এক পুলিশ কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এসময় আসামী পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। ওই পুলিশ সদস্য এর আগেও একবার সাক্ষ্য দিয়েছিলেন।
বাদী পক্ষের আইনজীবী ফজল চৌধুরী গণমাধ্যমকে জানান, মামলার আসামী আকবর হোসেন ভূইয়া. মো. হাসান ও হারুন অর রশিদ মামলাটি স্ট্রে করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন। ওই সময় কয়েকজন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষ হলেও তাদের জেরা করতে পারেননি আসামী পক্ষের আইনজীবীরা। ফলে ওই সাক্ষীদের পুণরায় সাক্ষ্যগ্রহণ পূর্বক জেরার জন্য আদালতে আবেদন করা হয়। সিলেট মহানগর দায়রা জজ আবেদনটি মঞ্জুর করায় সাক্ষীদের পুণরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদ নামের এক যুবককে নির্যাতন করা হলে এর পর দিন ১১ অক্টোবর ভোরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরতদ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহত রায়হানের স্ত্রী তান্নি বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।