৩১ জানুয়ারি ২০২৩


শাবির নবীনবরণ ৭ ফেব্রুয়ারি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শাবি ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এখনো আসন ফাঁকা থাকায় নবীনবরণের আগে ২ ফেব্রুয়ারি বা ৩ ফেব্রুয়ারি আবারও শিক্ষার্থীদের সিরিয়াল অনুযায়ী ভর্তির জন্য ডাকা হবে।

শেয়ার করুন