২৯ জানুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় শত পিস ইয়াবা,নগদ টাকা সহ ৩ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
২৮ জানুয়ারী গভীররাতে দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ ওমর ফারুক সরকার সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউপির দাতিয়াপাড়া গ্রাম থেকে মৃত রুস্তম আলীর পুত্র মোঃ আনোয়ার (৩৫),মৃত আব্দুল মালেক মোঃ বাছির (৩৫)।ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন সাউদপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মোঃ নজির হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়েছে।ধৃত আসামীদের থেকে ছিয়ানব্বই পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ সাত হাজার তিনশত ষাট টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমূল বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।