২৯ জানুয়ারি ২০২৩


বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ প্রদান

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে চিকিৎসা, শিক্ষা ও বিবাহের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ২লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে।

রবিবার সকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিল থেকে এ নগদ অর্থ বিতরণ করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক এর সার্বিক তত্বাবধানে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা সাবেক মেম্বার আমির উদ্দীন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা সাংবাদিক নুর উদ্দীন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ প্রবাস সম্পাদক -আব্দুল্লাহ আল-মামুন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য হাফিজ মাহমুদুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য এম. আবিদুর রহমান, আর-রাহমান নগদ অর্থ ২লক্ষ ২০টি পরিবারে হাতে ঘর নির্মান ও চিকিৎসা সহায়তা প্রদান করেন।

আয়োজকরা বলেন- বৃটেন ও সারা বিশ্বে প্রবাসী যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমকে সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন আল্লাহ তাদেরকে উত্তম জজবা দান করুক”।

শেয়ার করুন