২১ জানুয়ারি ২০২৩


শাল্লায় ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ইটভর্তি ট্রলি থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সায়েম (৮) উপজেলার মার্কুলী গ্রামের সিজিল মিয়ার ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মার্কুলী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতর পরিবার সুত্রে জানা যায়,তাদের আত্মীয় একারুল আমীনের ইটভর্তি ট্রলির উপরে উঠে আসছিলো সায়েম।হঠাৎ ট্রলির ঝাঁকুনিতে ট্রলি থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়।আহত সায়েমকে দ্রুত মার্কুলী বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শাল্লা থানার ওসি মোহম্মদ আমিনুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন