২৮ জানুয়ারি ২০১৮

সৈয়দ রাসেল আহমদ::আগামী ৩০ জানুয়ারি সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সিলেট সফরকালে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা।এছাড়াও সিলেটের তিন আউলিয়ার মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। সামনেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন,তার কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখোর পরিবেশ বইছে।ব্যানার ফেস্টুন আর বিলবোর্ডে সিলেট শহর সুসজ্জিত।
এখনও সিসিক নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি,তার আগে প্রধানমন্ত্রীর এ সফরকে সিসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার হিসেবেই ধরছেন অনেকেই।যেহেতু তফসিল ঘোষণা পর প্রধানমন্ত্রীর জনসভা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে তাই তফসিল ঘোষণার আগেই সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী।
সিলেট আওয়ামীলীগ নেতাকর্মীরা মনে করেন,প্রধানমন্ত্রীর এ জনসভা থেকেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।ইতিমধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে দল থেকে গ্রীণ সিগন্যাল দেয়া হয়েছে,যা বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।এছাড়াও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তবে আনুষ্ঠানিকভাবে কার নাম আসবে তা এখনও বলা যাচ্ছেনা।
এ বিষয়ে বদর উদ্দিন আহমদ কামরানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না,সব প্রধানমন্ত্রীর ইচ্ছা,তিনি যাকে উপযুক্ত মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।