১৭ জানুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীরর বিভিন্ন পয়েন্টে অপরাধ প্রবনতা কমানোর লক্ষে স্থাপন করা হয়েছিল ক্লোজ-সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা থাকায় এসব এলাকায় অপরাধ যেমন কমে এসেছিল, তেমনি ধরা পড়ছিল অপরাধীরাও। এসব ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে পুলিশের হাতে ধরা পড়ে বেশ কিছু অপরাধী। ফলে সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকায় কমতে থাকে অপরাধ। উন্নতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও।
তবে গত কয়েক মাস ধরে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বসানো সবগুলো সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে। এতে বেড়ে গেছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। আর ক্যামেরা নষ্ট হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের সনাক্ত করতে না পারায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
জানা যায়, গত ৬ নভেম্বর নগরের বড়বাজার এলাকায় খুন হন বিএনপি নেতা আ.ফ.ম কামাল। এ ঘটনার পর সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, কামালকে যেখানে খুন করা হয়েছে, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। তবে ঘটনাস্থলের একটু আগে ক্যামেরা থাকলেও সেটি ছিলো অকেজো। ফলে কিলিং মিশন শেষে খুনিরা কোনদিকে পালিয়ে ছিলো সেটি জানা যায়নি। তবে ঘটনায় একটি ভিডিও ফুটেজ পেয়ে আসামি সনাক্ত করে পুলিশ।
সিসিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে ডিজিটাল সিটি প্রকল্পের আওতায় নগরের তালতলা পয়েন্ট থেকে শুরু করে সুরমা মার্কেট, সিটি পয়েন্ট বন্দরবাজার (ডাকঘরের সামনে), ধোপাদীঘির পার, সোবহানীঘাট হয়ে নাইওরপুল পর্যন্ত এবং সিটি পয়েন্ট থেকে জিন্দাবাজার, কদমতলী এলাকার প্রায় ৬ কিলোমিটার সড়কে ১৩০টি সিসি ক্যামেরা বসানো হয়। এছাড়া সিসিক ও কয়েকজন কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে অনেক ওয়ার্ডের মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়। এসব ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে পুলিশের হাতে ধরা পড়ে বেশ কিছু অপরাধী। ফলে সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকায় কমতে থাকে অপরাধ। উন্নতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। তবে গত কয়েক মাস ধরে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বসানো সবগুলো সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে। এতে বেড়ে গেছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। আর ক্যামেরা নষ্ট হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের সনাক্ত করতে না পারায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
নগরীর বন্দরবাজার-চৌহাট্টা সড়কসহ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, সিসি ক্যামেরাগুলোতে জং ধরে বিকল হয়ে পড়ে আছে। সিসিকের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে ক্যামেরাগুলোর সংস্কার করা হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে একসঙ্গে এতগুলো ক্যামেরা অকেজো হওয়ায় নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারা বলছেন, ক্যামেরা নষ্ট হওয়ায় অপরাধ সংঘটিত করে অপরাধীরা সহজেই পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত ক্যামেরাগুলো মেরামত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো ক্যামেরা স্থাপন না করা গেলে নগরীতে অপরাধপ্রবণতা কমানো কঠিন। পুলিশ বলছে, ক্যামেরাগুলো সিলেট সিটি করপোরেশন (সিসিক) বসিয়েছে। নষ্ট ক্যামেরা মেরামতের দায়িত্ব তাদের। আর সিসিক বলছে নষ্ট সিসি ক্যামেরাগুলো মেরামতের করে শিগগির সচল করা হবে।
এদিকে, একসঙ্গে এতগুলো ক্যামেরা অকেজো হওয়ায় নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো ক্যামেরা স্থাপন না করা গেলে নগরীতে অপরাধপ্রবণতা কমানো কঠিন। এছাড়াও দ্রুত ক্যামেরাগুলো দ্রুত মেরামত করতে সংশ্লিষ্টদের কাছে জানান নগরবাসী।