২ জানুয়ারি ২০২৩


তেমুখিতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শহরতলীর তেমুখি এলাকায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আশফাক উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশফাক উদ্দিন সিলেট সদরের শিবের বাজারের একটি স-মিলের স্বত্বাধিকারী ও কাঠ ব্যবসায়ী। তিনি স্থানীয় হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে তেমুখি-বাদাঘাট সড়কে ইউরো-বাংলা সিরামিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিকশার চালক, নারী-শিশুসহ অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সদর উপজেলার শিবের বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার শিশু ও ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশফাক উদ্দিন মারা যান।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) রাজীব মোহন দাসসহ পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশা জব্দ করলেও ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতারলের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন