২৬ ডিসেম্বর ২০২২


গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো -ট- ২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট – হ – ১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন। ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকে রাখে তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

শেয়ার করুন