২৩ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ যখন এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে তখন এই ভোট ডাকাত সরকারের মাথা খারাপ হয়ে গেছে এবং চলমাণ আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই ঢাকা বিভাগীয় গণসমাবেশের পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কারারুদ্ধ সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল যুবনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি আওয়ামী দলদাস প্রশাসনের প্রতি ধিক্কার জানাই এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল যুবনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত যুবদলের নেতৃবৃন্দসহ জাতীয় সকল নেতৃবৃন্দর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বিক্ষোভ মিছিলটি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক তার বক্তব্যে বলেন, জেল, জুলুম, মামলা-হামলার ভয় দেখিয়ে এখন আর রাজপথের আন্দোলন দমানো যাবে না। এক যুগেরও বেশি সময় থেকে জনগণের উপর চাপিয়ে থাকা জুলুমবাজ অবৈধ সরকার গুম, খুন, হামলা ও গায়েবি মামলার ইতিহাস সৃষ্টি করেছে। এগুলোতে নেতাকর্মী ও দেশের গণতন্ত্রকামী জনগণ অভ্যস্ত হয়ে গেছে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার হোসেন মানিক, আকতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, সাহিবুর রহমান সুজান, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, ফখরুল ইসলাম রুমেল, জি এজ বাপ্পি, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আলি আহমদ আলম, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, ইছহাক আহমদ, আব্দুল্লাহ আল মামুন হিরা।
এছাড়াও সিলেট জেলা যুবদলের আওতাধীন উপজেলা, পৌর ও মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।