১৬ ডিসেম্বর ২০২২
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭ নং নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও পর পর ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের আনারস প্রতীক এর গণসংযোগ করা হয়েছে।
এরই অংশ হিসেবে তিনি গত ১১ ডিসেম্বর আনারস প্রতীক পাওয়ার পর ৭নং নুরপুর ইউনিয়নে হাট বাজার বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত সকলের কাছে ভোট ও দোয়া- আশিবাদ চেয়েছেন। এছাড়া পর্যায়ক্রমে নুরপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগ করব।
তিনি বলেন, উক্ত ইউনিয়নে পর পর ৫ বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবারো গণসংযোগে হাট-বাজার ও প্রতিটি পাড়া মহল্লায় ঘরে ঘরে মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তাই আমি মৃত্যুর আগ পর্যন্ত সকল ব্যবসায়ী সহ প্রত্যেক ওয়ার্ডে উন্নয়ন ও সকল ধর্মের নারী – পুরুষের মুখে হাসি ফুটে কাজ করে যাব ইনশাআল্লাহ।