২৪ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : নগরীর মদিনা মার্কেটের আল মদিনা রেস্টুরেন্টের সামনে থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ ২৯৩০ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ঘরেরগাঁও গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে ও বর্তমানে সিলেটের জালালাবাদ থানার হালদাপাড়ার ৫০নং বাসার বাসিন্দা আব্দুল কাদির (২৮) ও দিরাই থানার বাটিপাড়া গ্রামের মো. শাহিনুরের ছেলে ও বর্তমানে নগরীর পনিরটুলার বাসিন্দা সোহেল আহম্মদ (৩২)। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করেছে র্যাব।
মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
(আজকের সিলেট/২৪ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)