১৪ ডিসেম্বর ২০২২


দোয়ারাবাজারে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৫ নং সাব সেক্টর হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, থানার ওসি দেবদুলাল ধর, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ময়না মিয়া সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আল আমিন, আব্দুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন