১২ ডিসেম্বর ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের নিয়ে বুরো ফসল রক্ষার্থে পাউবোর অধীনে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও ক্লোজার (ভাঙ্গা) বন্ধ করণ ও মেরামতের জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে নির্ধারিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সেই লক্ষে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে উপজেলায় কৃষকদের নিয়ে গণশুনানি শুরু হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সুরমা ইউনিয়নের কালনার হাওড়ে আসক আলীর বাড়ীর পাশে পোল্ডার -৩তে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত, পানি উন্নয়ন বোর্ড পাউবোর মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা এর সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন হাওর এলাকায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ক্ষতিগ্রস্হ বাঁধ মেরামত, সংষ্কার, নদী, খাল, পূর্ণ খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর ( ২.২) অনুচ্ছেদ মোতাবেক ২০২২/২০২৩ অর্থ বছরের কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পে, উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন,পানি উন্নয়ন বোর্ড এর পাউবোর অন্তর্ভুক্ত ফসল রক্ষা বাঁধের কাজ পি আই সি কমিটির মাধ্যমে আগামী ডিসেম্বরের ১৫ তারিখ বাঁধের কাজ শুভ উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, বাঁধ নির্মাণে প্রকৃত কৃষকে পি আই সি করা হবে। এছাড়াও কোনো পি আই সি’র’ নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে, তার বিরুদ্ধে কটোর আইনি ব্যবস্হা নেওয়া হবে।
দোয়ারাবাজার উপজেলার দায়িত্বে থাকা (পাউবো) এর উপসহকারি প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলামের পরিচালনায় গণশুনানিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বজলুল মামুন, মুহিবুর মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,
টেংরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল সাত্তার, সাবেক সভাপতি মিজবাউল গনি সুমন, মুক্তিযোদ্ধা জাকির মাষ্টার, জয়নাল আবেদীন, মুসলেম উদ্দিন, আব্দুর রউফ, চান মিয়া, ইউপি সদস্য মাসুদ মিয়া, আহসান উদ্দিন, শেফালী আক্তার, জাহানারা বেগম, কৃষক রহমত উল্ল্যাহ মানিক, মন্তাজ উদ্দিন, আব্দুল মজিদ, সাফির উদ্দিন, আব্দুস সহিদ প্রমুখ।