৭ ডিসেম্বর ২০২২
ক্রীড়া ডেস্ক : নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন গঞ্জালো রামোস। ২১ বছর বয়সী এই ফুটবলার ৬৭ মিনিটে নিজের তৃতীয় গোলের দেখা পান। গোল রক্ষক দিয়াগো কস্তার লং পাসে মধ্যমাঠে বল পান বার্নাডো সিলভা। তার বাড়ানো বল ডি বক্সের কাছে পান ফেলিক্স। ততক্ষণে রামোস বক্সের ভেতরে। ফেলিক্স তাকে দেখেই বল বাড়িয়ে দেন। বল রিসিভ করে হাওয়ায় ভাসিয়ে রামোসের গোল করতে কোনো সমস্যাই হয়নি।
সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই কীভাবে জ্বলে উঠতে হয় তা দেখালেন রামোস। এই বেনফিকা ফুটবলারকে ইতোমধ্যেই বড় ক্লাবগুলো নজরে রেখেছে। প্রথমার্ধের ১৭ মিনিট ও দ্বিতীয়ার্ধের ৫১ ও ৬৭ মিনিটে গোল করে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন তিনি।