২৭ নভেম্বর ২০২২
নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের সৈয়দ আক্তার নগর (শ্রীঘর) বাজারে সন্ধ্যা রাতে এক বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যার পর হুসাইমিন স্টোরে এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চুরেরা দোকানের তালার আংটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১লাখ ৩২ হাজার টাকা নিয়ে যায়।
দোকানদার মোঃ আবুল বাশার জানান, আমি দোকান বন্ধ করে এশার নামাজ পরার জন্য দোকান তালা লাগিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে চলে যাই মসজিদ থেকে এসে দেখি দোকানের থালা ভেঙ্গে ক্যাশ টাকাগুলো নিয়ে গেছে। কি ভাবে সন্ধ্যা রাতে দোকানের আংটা ভেঙ্গে চুরি ঘটনা ঘটিয়েছে তা বুঝতেই পারলাম না। দোকানদার আরো জানান এ চুরির ঘটনা আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।
এদিকে এই চুরির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভিড় করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।