২১ জানুয়ারি ২০১৮


অনলাইন প্রেসক্লাবের সদস্যপদে পুনঃনির্বাচিত হলেন হেনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ১ম সদস্য পদে ডেইলি বিডি নিউজ.নেটের সম্পাদক সিলেটের প্রথম অনলাইন নারী সাংবাদিক ফারহানা বেগম হেনা নির্বাচিত হয়েছেন।

সর্বোচ্ছ ২৯ ভোট পেয়ছেন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্ধিরা তার থেকে কম ভোট পেয়ে ২য় ও ৩য় স্থানে কার্যকরী কমিটির সদস্য পদে জয়ী হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর ফারহানা বেগম হেনা টুডে নিউজ কে তার প্রতিক্রিয়ায় বলেন, অনলাইনে প্রথম কাজ করার সুযোগ পাই সিলেট নিউজ ওয়াল্ড ডটকম পোর্টালে,ব্যবস্থাপনা সম্পাদক তার পর লন্ডনের জনপ্রিয় পোর্টাল জিবি নিউজ ২৪ ডটকমে স্টাফ রিপোর্ট হিসাবে এবং প্রথম নারী অনলাইন পোর্টালের সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের প্রথম নারী সদস্য হই। আজ আবার ও আপনাদের সকলের দোয়া ও ভালবাসাতে অনলাইন প্রেসক্লাবের প্রথম কার্যকরী নারী সদস্য হিসাবে জয়যুক্ত হই এ জয় আমার নয় এ জয় আপনাদের সকলের। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সব সময় সবার পাশে থেকে কাজ করবেন বলেও জানান।

(আজকের সিলেট/২১ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন