২৪ নভেম্বর ২০২২


বিশ্বনাথে বাস-সিএনজি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফাহিম আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় একটি যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর মুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথ মুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।

বিশ্বনাথ থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন