১৭ নভেম্বর ২০২২


মৌলভীবাজারে শুক্র ও শনিবার পরিবহন ধর্মঘট

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারেও দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটম চলাচল বন্ধ, ট্রাক, লরি পিকআপ ক্যাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণ।

মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের কিছু দাবি দীর্ঘদিন ধরে পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এ ধর্মঘট ডাকা হয়েছে। ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

শেয়ার করুন