৯ নভেম্বর ২০২২


নি‌ষেধাজ্ঞা বাড়ল বান্দরবান ভ্রমণে

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আলীকদমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সেনাবাহিনীর অনুরোধের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে চলমান নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, বান্দরবানের চার উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তিন দফায় ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। চতুর্থ দফায় আলিকদম উপজেলা বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গিবিরোধী চলমান অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে প্রথমে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলিকদম উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তিন দফা বাড়ানো হয় এ নিষেধাজ্ঞা। সর্বশেষ ৮ নভেম্বর আলিকদম উপজেলা বাদ দিয়ে বাকি ৩ উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হলো।

শেয়ার করুন