৬ নভেম্বর ২০২২


জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা পবিরুল ইসলাম জুৃয়েল আর নেই।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত জুয়েল উপজেলার বীরশ্রীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আলহাজ্ব আব্দুর রহিম এর ছেলে।

শনিবার রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকার বেউর গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় জুয়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ প্রায় ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ শনিবার রাত ১০টার তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন