১৭ জানুয়ারি ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৪১ সিএফটি চোরাই সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দ করেছে। ভোরে উপজেলার তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে কাঠ ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জানান, তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যান।
পরে ৪১ সিএফটি সেগুন কাঠ বোঝাই পিক আপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবি এই কর্মকর্তা।
(আজকের সিলেট/১৭ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)