২৭ অক্টোবর ২০২২
নিজস্ব প্রতিবেদক : বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, যানজট, কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এরকম তীব্র শব্দের উৎপত্তি হয়। মানুষ সাধারণত ২০-২০,০০০ হার্জের কম বা বেশি শব্দ শুনতে পায় না। তাই মানুষের জন্য শব্দদূষণ প্রকৃতপক্ষে এই সীমার মধ্যেই তীব্রতর শব্দ দ্বারাই হয়ে থাকে। বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটানো এবং স্বাস্থ্যের ক্ষতিসাধন করে এ সবকিছু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর নিয়ম শৃঙ্খলা ভিতরে সকল ধরনের অনুষ্ঠান, পরিবহন, আর শব্দ দূষণের নিয়ম মানতে হবে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার পরিচালনায় এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরোও উপস্থিত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় রেঞ্জের এর অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরীন, পরিচালক (উপসচিব) বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেট মোহাম্মদ এমরান হোসেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।।
এছাড়াও বক্তব্যে বলেন, বক্তারা শেখ হাসিনার বাংলাদেশ পরিচচ্ছন্ন পরিবেশ, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পেশাজীবী, পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক কর্মশালা বাস্তবায়নে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর ও সার্বিক সহযোগিতায় ইকিউ এম এস কনসাল্টিং লিমিটেড সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি,পরিবহন, ইমাম পরিষদ ও স্কুলের ছাত্রছাত্রীসহ সচেতননাগরীক বৃন্দ প্রমুখ।