১৭ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদ বিভাগীয় নগরী সিলেট। আজ মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও দেখা মিলছে না সূর্যের।
সকালে কুয়াশায় চারপাশ ঢাকা থাকায় স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী সাধারণ মানুষ ও অফিসগামীরা কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। ভোর থেকে প্রধান সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অফিস বলছে, কুয়াশার সাথে সাথে বেড়েছে শীতের তীব্রতাও। তবে, ঠান্ডা বাতাস প্রবাহমান থাকায় আজ নগরের মানুষের সমাগম তুলনামূলকভাবে কম।
এদিকে হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন শহরের পথে-ঘাটে থাকা ছিন্নমূল মানুষগুলোও।
(আজকের সিলেট/১৭ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)