২১ অক্টোবর ২০২২


হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই বোনের মৃত্যু

শেয়ার করুন

মোহাম্মদ নায়েব হোসাইন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বিদ্যুৎস্পর্শে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের কন্যা শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর কন্যা রোজিনা আক্তার (৭)।

শিমলা ও রোজিনা সম্পর্কে আপন খালাতো বোন। এর মধ্যে শিমলা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও রোজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা স্বজনদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। একপর্যায়ে তারা ঘরের টিনের চালের মধ্যে উঠে। এ সময় তারা অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে।

বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা।

শেয়ার করুন