১৫ অক্টোবর ২০২২


মধ্যনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে করেন্ট জাল জব্দ

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫হাজার টাকার কারেন্ট জাল জব্দ ও আগুনে পুরে ধ্বংস করা হয়েছে।

শনিবার দুপুরে উন্মুক্ত কারেন্ট জালের হাট থেকে এসব জাল জব্দ করেন মধ্যনগর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাহিদ হাসান খান।মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী উপজেলা সদরের উন্মুক্ত হাট থেকে এগুলো জব্দ করা হয়।

এসময় সঙ্গীয় পুলিশফোর্স ও আনসারবাহিনীর সহায়তায় প্রায় ৪০কেজি ওজনের যার আনুমানিক বাজার মূল্য৬৫ হাজার টাকা।জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো খোলাস্থানে আগুনে পুরে ধ্বংস করা হয়। নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান এসব অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন