১৫ অক্টোবর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত দিনমুজুর জামাল মিয়া। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের বাসিন্দা তিনি। বছরখানেক আগে শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেনা ।
জামাল মিয়ার চিকিৎসার জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এলাকার চেলানদীতে বারকিশ্রমিকের কাজ করতেন তিনি। তার আয়েই ১১ সদস্যের পুরো সংসার চলছিলো। তার শরীরে মরনব্যাধি এই রোগ দেখা দেওয়ায় তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জামাল মিয়ার বড় ভাই কালা মিয়া বলেন, আমার ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে আজ ১ বছর। ওর চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ডাক্তার বলেছে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা করালে সে সুস্থ হবে। কিন্তু আমাদের এতো টাকা জোগাড় করার সামর্থ্য না থাকায় আমরা চিকিৎসায় নিতে পারতেছিনা।
তিনি বলেন, নিজের সংসার ঠিকমতো চালাতে পারি না, ভাইয়ের চিকিৎসা কী করে করব, ভেবে কূল পাই না।
জামাল মিয়ার ছেলে মামুন মিয়া বলেন, আমার বাবা ১ বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এগারো সদস্যের পরিবার আমাদের। বাবা আর আমি চেলানদী পাথরের বারকিশ্রমিকের কাজ করে সংসার চালাতাম। এখন বাবা কাজ করতে পারেন না। আমার একা রুজি দিয়ে সংসারটা ও চালাতে পরছিনা। এমতাবস্থায় বাবার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দরকার। আমাদের পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়, আমার বাবার জীবন বাঁচাতে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।
স্বামাীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন জামাল মিয়ার স্ত্রী । সাহায্য পাঠানোর ঠিকানা জামাল মিয়ার ছেলে – মামুন- ০১৭৩৩৫২৬০৭৯ (বিকাশ পার্সোনাল) ও ০১৭০৯৯০১৬১৮ (পার্সোনাল)।