১০ অক্টোবর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটির কেন্দ্রীয় সংসদ। আর নতুন কমিটিতে কপাল পুড়েছে সাবেক কমিটির তিন শীর্ষ নেতার।
স্বেচ্ছাসেব দল কেন্দ্রীয় ঘোষিত আশিক আহ্বায়ক কমিটিতে জেলা ও মহানগরে ৩ জন করে ৬ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির মতোই আহ্বায়ক হিসেবে আছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল। এ শাখায় সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে।
মহানগর যুবদলে সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এখানে সদস্যসচিব হয়েছেন আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল।