১৩ জানুয়ারি ২০১৮
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র, অসহায় মানুষের মূখে হাসী’- এই স্লোগানকে সামনে রেখে স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার সভাপতি মাহবুব খান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার স্বর্ণ পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, এফ সি ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বাংলার পথ শিশু খ্যাত শাহ মাছুম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ সি ফাউন্ডেশন সিলেট জেলা আহবায়ক মোঃ রাসেল আহমেদ, এফ সি ফাউন্ডেশন কমলগঞ্জ থানা আহবায়ক সাইদুল ইসলাম চৌধুরী সাহেব।
বিশেষ সহযোগীতায় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুর রহমান, সভাপতি এফ সি ফাউন্ডেশন,আলীনগর ইউনিয়ন শাখা। আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল আহমেদ, সহসভাপতি এফ সি ফাউন্ডেশন, আলীনগর ইউনিট এবং সজল কৈরী, সাধারণ সম্পাদক এফ সি ফাউন্ডেশন,আলীনগর ইউনিয়ন শাখা।
এছাড়া স্বার্থহীন সমাজ কল্যান সংস্থা সিলেট শাখার সকল সদস্যবৃন্দ- মো: বাবুল আহমেদ, জাহিদ হাসান ইমন, মো: তারেক আহমেদ,মিছবা উল হক,রাকুল সিনহা,ইলিয়াস আহমেদ,প্রনয় দাশ,আব্দুল জব্বার জয়,কবির হোসাইন,হাবিব আহমেদ,কামাল রেজা,নাহিন আহমেদ নাবিল,মো: শহিদুল ইসলাম (সুহাত), রেশমা জান্নাতুল রোমা, এবং মুকতার আহমেদ জাহিদ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য যে, স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার দীর্ঘ ২ মাস কষ্টের পর কিছু অসহায় শীতার্ত মানুষের মুখের হাসী দেখতে যাত্রা শুরু করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আলীনগর ইউনিয়নে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীত প্রধান এলাকা হচ্ছে কমলগঞ্জ। এবং এই এলাকার মধ্যেই বসবাস করে সবচেয়ে হতদরিদ্র অসহায় চা শ্রমিক এবং অন্যান্য দরিদ্র জনগোষ্ঠী। সামর্থ্যের অভাবে এই কনকনে শীতে এই দরিদ্র অসহায় মানুষগুলোর মধ্যে একটু হলেও হাসী ফোটাতে পেরেছে স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা। এই শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তাদের মনে পরম তৃপ্তি দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন- এফ সি ফাউন্ডেশন আলীনগর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক এম আমিনুর বিন শরিফ সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দ।
(আজকের সিলেট/১৩ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)