৫ অক্টোবর ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে নজরুল ইসলাম নজু, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে রফিকুল ইসলাম, ১১নং মধ্য জাফলং ইউনিয়নে ফারুক আহমদ ও ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে সুভাষ চন্দ্র পাল ছানা বাবুকে নৌকার মাঝি হিসেবে চুড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের এ মনোনয়ন চুড়ান্ত করা হয়।
এদিকে উপজেলার এ ৪ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় এসব প্রার্থীদের স্বপক্ষে মিছিল করেছেন তাদের কর্মী সমর্থকরা। ফেসবুক জুড়ে চলছে এসব মনোনীত প্রার্থীর পক্ষে পোস্টের ছড়াছড়ি।