৩ অক্টোবর ২০২২


ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নিজগৃহে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিছির আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মিছির আলী জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিছির আলী তার নিজগৃহে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে স্বানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন