৩ অক্টোবর ২০২২


সিলেটে আন্দোলন জোরদার করছে বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করতে এবং বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেট বিভাগের নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড।

রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেওয়া হয়। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতারা স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সিলেট বিভাগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী সহ বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন