২ অক্টোবর ২০২২


হবিগঞ্জের মাধবপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

এ-উপলক্ষ্যে রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে র‌্যালি ও উপজেলা কনফারেন্স রুমে কৃষি অফিসার আল মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, একাডেমিক সুপার ভাইজার রোখসানা পারভীন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। দারিদ্র্য দূর করতে হলে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে।

শেয়ার করুন