১১ জানুয়ারি ২০১৮


বাহুবলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, দুপুরে বাগানবাড়ি এলাকায় রাস্তার ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

(আজকের সিলেট/১১ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন