৩০ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরী সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরের অনেক বাসিন্দা ভূমিকম্প টের পেয়েছেন। তবে বেশিরভাগ মানুষ ঘুমের ঘরে থাকায় ভূমিকম্প হলেও টের পাননি।
শুক্রবার ভোররাত ৪ টা ২২ মিনিট ৩৭ সেকেন্ডে সময় এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী আজকের সিলেটকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমার। রিখটার স্ক্যালে এর মাত্রা ছিল ৫.৬। ঢাকা থেকে এর দূরত্ব ৪৭১ কিলোমিটার পূর্বে। মিয়ানমারের মনিওয়ায় ২৩.গ৬৭ ডিগ্রি দক্ষিণ ও ৯৪ দশমিক ৯২৮ ডিগ্রি পূর্বে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায়ই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল।