২৭ সেপ্টেম্বর ২০২২


খন্দকার মুক্তাদিরের সুস্থতায় ৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগরীর ৪ নং ওয়ার্ড বিএনপি। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দেশে চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মঙ্গলবার বাদ আসর মজুমদারী জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাঊল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মজুমদার, সৈয়দ সাফেক মাহবুব , ৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেলিম খান জালালাবাদী, সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারওয়ার রেজা, ৪নং ওয়ার্ড বিএনপি সদস্য আবু সালেহ মো: তাহের, সদস্য আলমগীর হোসেন, সদস্য এ বি মজুমদার রনি, সদস্য নূর উদ্দীন খান হাসান, সদস্য হাসান আহমেদ হাসু, সদস্য আব্দুর রহিম, সদস্য আমান খান কয়েছ, শহিদুল আমীন চৌধুরী , মো: আব্দুল ওয়াহিদ, মো : আব্দুল হালিম, মো: ইদ্রিস মিয়া, মো: ছালেখ মিয়া , মো: শহিদুল ইসলাম চিনু, মো: ওয়াসিম , মকবুল হোসেন, ফারুখ আহমদ প্রমুখ।

শেয়ার করুন