২৭ সেপ্টেম্বর ২০২২
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে বশির মিয়া (৫০) নামে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। বশির মিয়া সদর ইউনিয়নের হলিদাকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাল আটটার দিকে মেউহারী সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বশির মিয়া মেউহারী থেকে ধর্মপাশা যাওযার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তিনি যাত্রীশূণ্য অটো রাস্তার নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার কোমর হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নাফ আজকের সিলেটকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।